প্রধান সূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংক পিরোজপুর শাখার উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের কাপুড়িয়া পট্টিতে অবস্থিত ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় ৫০ শিশু অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে ব্র্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার এস এম নুরুল আমীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জহিরুল হক টিটু, ব্যাংকের এরিয়া ম্যানেজার হাসনাইন আহম্মেদ, এরিয়া ক্রেডিট ম্যানেজার পরিতোষ পালসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের পিরোজপুর শাখার অফিসার আব্দুল কাইয়ুম রিপন।

উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতায় ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সন্তানরা অংশ গ্রহণ করে।

 

 

 

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial