প্রধান সূচি

Wednesday, March 1st, 2017

 

স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযাগে কেন্দ্র সুপারকে জরিমানা : ৮ শিক্ষককে অব্যাহতি

স্বরূপকাঠি প্রতিনিধি : জেলার স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় উপ কেন্দ্রের সুপার প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী হাওলাদারকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশির আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আজ বুধবার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশির আহমেদ ওই কেন্দ্রে পরিদর্শনে গেলে বিভিন্ন কক্ষে পরীক্ষার্থীদের মধ্যে নৈবর্ত্তিক প্রশ্ন সেট বিতরণে অনিয়ম দেখতে পান। অনিয়মের কারণে এসময় তিনি কেন্দ্র সুপার মোঃ লিয়াকত আলী হাওলাদারকে ২ হাজার টাকা জরিমানা করেন এছাড়া কক্ষ পরিদর্শকেরবিস্তারিত পড়ুন


অবশেষে বাস ধর্মঘট প্রত্যাহার : জনদুর্ভোগে দুঃখ প্রকাশ

কন্ঠ রিপোর্ট : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে এটিকে শ্রমিকদের ধর্মঘট মানতে নারাজ নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘সড়ক পরিবহন শ্রমিকরা কর্মবিরতিতে গিয়েছিলেন। আমরা পরিবহন শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানাচ্ছি। আমাদের বিশ্বাস, এ অনুরোধের প্রেক্ষিতে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।’ শ্রমিকদের কর্মবিরতির কারণে সৃষ্ট অচলাবস্থায় জনদুর্ভোগের জন্য দুঃখও প্রকাশ করেছেন নৌ পরিবহন মন্ত্রী। রাজধানীর রাজউক এভিনিউয়ের সড়ক পরিবহন ভবনে (বিআরটিসি) আজ বুধবার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের শাজাহান খান এসব কথা বলেছেন। সচিবালয়ে বুধবার সড়ক পরিবহন ওবিস্তারিত পড়ুন


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংক পিরোজপুর শাখার উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের কাপুড়িয়া পট্টিতে অবস্থিত ব্যাংকের শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় ৫০ শিশু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ব্র্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার এস এম নুরুল আমীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জহিরুল হক টিটু, ব্যাংকের এরিয়া ম্যানেজার হাসনাইনবিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রতিবন্ধী ছিন্নমুল শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাউখালী প্রতিনিধি : শিশুদের মানুষিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে প্রতিবন্ধি স্কুলের উদ্যোগে বাক প্রতিবন্ধি ও ছিন্নমুল শিশুদের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষা উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু। আজ বুধবার দুপুরে উপজেলার ২নং আমরাজুরি ইউনিয়নের আবাসন প্রকল্পের বসবাসরত ৫০ জন প্রতিবন্ধি ও ছিন্নমুল শিশুরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয়স্থান অর্জনকারীকে পুরস্কার দেয়া হয়। পরে অংশ গ্রহণকারী সকল শিশুদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু। অংশ গ্রহনকারী সকল প্রতিযোগীদের শান্তনা পুরস্কার দেয়া হয়।বিস্তারিত পড়ুন


খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ

বিশেষ প্রতিনিধি, খুলনা : অবশেষে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউভার্সিটিতে নিয়োগ দেয়া হল ভাইস চ্যান্সেলর (ভিসি)। আর এ নিয়োগের মাধ্যমে এক টানা ২১ দিন পরে চালু করা হল দুইটি ক্যাম্পাস। ভিসি নিয়োগের দাবীতে দুই ক্যাম্পাস এর ছাত্ররা প্রায় ২১ দিন ক্লাশ বর্জন করে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল। অবশেষে আজ বুধবার ড. তারাপদ ভৌমিককে আগামী ৪ বছরের মেয়াদে নিয়োগ দিয়েছেন চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। নর্থ ওয়েস্টার্ন ইউনিভারসিটি’র বোর্ড অব ট্রাট্রিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমুহের চ্যান্সেলর এ ভাইন্স চ্যান্সেলর নিয়োগে সম্মতি প্রদান করেন।


মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাঁই

মঠবাড়িয়া প্রতিনিধি : ‘সর্বনাইশ্যা আগুন মোর হুদা ঘরই পোঁড়েনায় !  মাইয়ার বিয়ার টাহা-পয়সা ও মালামালসহ আইএ পরীক্ষার্থী পোলার বই-খাতাও পুঁইড়্যা ছাঁই অইয়া গ্যাছে। মুই এহোন কি হরমু ! কি খামু !’ এমনটাই বলতে বলতে বুক চাপড়ে মুর্ছা গেলেন আগুনে ক্ষতিগ্রস্থ কৃষক রবিন মন্ডলের স্ত্রী প্রতিলতা মন্ডল (৪০)। আজ বুধবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে প্রতিলতা এখন বাকরুদ্ধ। পিরোজপুরের মঠবাড়িয়ায় হারজী নলবুনীয়া গ্রামের কৃষক রবিন মন্ডলের বসতঘর ও মেয়ের বিয়ের জন্য ক্রয়কৃত মালামাল আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে মধ্যেই আগুনের লেলিহানবিস্তারিত পড়ুন


সাবেরা সুলতানা পিরোজপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা সদরের সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা এ বছর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (শ্রেষ্ঠ প্রধান শিক্ষক) নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সংশ্লিষ্ট জেলা কমিটি গত শুক্রবার তাকে এ স্বীকৃতি প্রদান করেন। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার রমেস চন্দ্র বিশ্বাস জানান, গত ২৪ ফেব্রুয়ারী জেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাবেরা সুলতানাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।ইতিমধ্যে নির্বাচিতদের তথ্যাদি বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশালে বিভাগীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সাবেরা ২০১৬বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অবৈধভাবে ঘর তুলে জমি দখলের চেষ্টা

মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ার তেতুলতলা বাজারে বিরোধীয় জমিতে অবৈধভাবে দুটি দোকানঘর তুলে দখলের চেষ্টা করে শিলা বেগম ও তার সহযোগী পারভীন বেগম। তারা ঘর তুলে জমি দখলের পরেও প্রতিপক্ষের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র করতে থাকে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের মৃত আঃ রশিদের ছেলে সুলতান মিয়া গংদের সাথে তেতুলতলা বাজারের জমিজমা নিয়ে প্রতিবেশী জিয়াউদ্দিনের স্ত্রী শিলা বেগমের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সম্প্রতি ওই বিরোধীয় জমিতে শিলা বেগম ও তার সহযোগী পারভীন বেগম অবৈধভাবে দুটি দোকানঘর তুলে দখলের চেষ্টা চালায়। এ ঘটনা নিয়ে নুরুল ইসলামবিস্তারিত পড়ুন


কাউখালীতে ইটভাটা মালিককে জরিমানা

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলার গোসনতারা গ্রামে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন করায় ৪নং ধারায় একটি ইটভাটাকে ১৫ হাজার টাকা জরিমানা ও তিনটি পাঁজার ১০ হাজার  কাঁচা ইট বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবনী চাকমা এ জরিমানা করেন। আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার গোসনতারা, বিড়ালজুড়ি গ্রামের তিনটি পাঁজা ও একটি ইটভাটায় অভিযান চালান। এসময় লাইন্সেসবিহীন এইচএমবি ব্রিকস নামের এক ইটভাটায় ইট প্রস্তুত ওবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা

ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া পৌর শহরে মঙ্গলবার দুপুরে সিলিন্ডার বিষ্ফোরনে এক অগ্নিকান্ডের ঘটনায় বুধবার বিকেলে পৌরসভার জরুরী তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বেশি ক্ষতিগ্রস্থ ৯ জনকে জনপ্রতি ১ হাজার ৫ শত টাকা ও আংশিক ক্ষতিগ্রস্থদের ১ হাজার করে নগদ টাকা বিতরণ করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস। এসময় পৌর সচিব মোঃ আনোয়ার হোসেন, পৌর সহায়ক কমিটির সদস্য মোঃ জালাল উদ্দিন শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial