Wednesday, March 1st, 2017
পাইকগাছায় শ্রমিক ধর্মঘটে চরম দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ
পাইকগাছা প্রতিনিধি : শ্রমিকদের ডাকা চার দিনের ধর্মঘট শেষে সাধারণ মানুষের মধ্যে সস্তি ফিরে পেয়েছে। বুধবার বিকেল ৩ টা পর্যন্ত সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সকালে যাতায়াতে দূর্ভোগে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। তবে সারাদেশে ধর্মঘট প্রত্যাহার করায় বিকাল ৩ টার পর থেকে সব ধরনের যানবাহনের চলাচল শুরু হয়। উল্লেখ্য, শ্রমিকদের ডাকা ধর্মঘটের অংশ হিসেবে বুধবার বিকেল ৩ টা পর্যন্ত এলাকার সর্বত্রই কঠোরভাবে ধর্মঘট পালিত হয়। স্থানীয় বাস শ্রমিকরা সকালে জিরোপয়েন্ট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। অপরদিকে দলবদ্ধ হয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের বাসষ্ট্যান্ড, জিরোপয়েন্ট ও তেলপাম্প এলাকায় পিকেটিংওবিস্তারিত পড়ুন
ধান খাওয়ার অপরাধে গরু পিটিয়ে হত্যা !
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদের এক কর্মচারী’র গরুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উপজেলা পরিষদের কর্মচারী কয়রার মসজিদকুড় গ্রামের মৃত যতিন্দ্রনাথ মন্ডলের ছেলে কৃষ্ণপদ মন্ডল জানান, গত মঙ্গলবার সকালে নিজের গৃহপালিত একটি গরু বাড়ীর পাশে মসজিদকুড় বিলে ঘাস খেতে যায়। পরে সাড়ে ১১ টার দিকে গরুটি কাঁটাখালী গ্রামের জনৈক মান্নান গাজীর ধানের ক্ষেতে গেলে তিনি গরুটির মাথায় বেধড়ক পিটাতে থাকলে ঘটনাস্থলে গরুটি মারা যায়।
পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ আইন সংশোধনের দাবীতে সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোর্টার : জাতীয় সংসদে ‘বিশেষ বিধান’ রেখে “বাল্য বিবাহ নিরোধ আইন” পাশ হওয়ায় এই আইন সংশোধনের দাবীতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা মহিলা পরিষদ। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা মহিলা পরিষদের আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হেপী। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন সংশোধন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে সরকারি- বেসরকারি উদ্যোগে চলছে। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ের ফলে তারা সামাজিক, স্বাস্থ্যগত ও ক্ষমতায়নের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির সম্মুখীণ হতে পারে। কিন্তু সরকার কোন কিছুরবিস্তারিত পড়ুন
