প্রধান সূচি

বাগেরহাটে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে উপজেলা পর্যায়ে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন।

বাগেরহাট সদর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে স্বাধীনতা উদ্যানে দু’দিন ব্যাপি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলায় সদর উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, উপজেলা শিক্ষঅফিসার মাসুদা খাতুন, খান জাহান আলী কলেজের অধ্যক্ষ আসিফ আহম্মেদ রাখি, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, যদুনাথ কলেজিয়েটে স্কুলের অধ্যক্ষ অজয় চক্রবতী, কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ  প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial