প্রধান সূচি

Saturday, February 25th, 2017

 

পিরোজপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ শনিবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন।


পিরোজপুর প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান টুঙ্গিপাড়ার শহীদ শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন গণপূর্ত বিভাগের বিশ্রাগার মাঠে অনুষ্ঠিত বনভোজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, বর্তমান সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক টিটু, শিরিনা আফরোজসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, ক্লাব সদস্য, ক্লাব সদস্যদের পরিবারবর্গ ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। বনভোজনে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক জমাদ্দার, টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহবিস্তারিত পড়ুন


নাজিরপুরে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত

নাজিরপুর প্রতিনিধি : জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশের উন্নয়ন ও সাফল্য তৃণমুল পর্যায়ে প্রচারের লক্ষে পিরোজপুরের নাজিরপুরে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে উপজেলার শ্রীরামকাঠী বাজারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে শিশু ধর্ষণ চেষ্টাকালে বৃদ্ধ আটক

নাজিরপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে আকরাম শেখ (৬৯) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে আটক আকরাম শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিশুটির পিতা পেশায় ভ্যান চালক। শুক্রবার সকালে ওই শিশুটির পিতা স্ত্রী ও মেয়েকে উপজেলার বৈবুনিয়া গ্রামের বাড়ীতে রেখে ভ্যান চালাতে বের হয়। বেলা সাড়ে ১১টার দিকেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সৎ মেয়েকে ধর্ষনের চেষ্টা

মঠবাড়িয়া প্রতিনিধি : ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে খোলা মাঠে মাদ্রাসা ছাত্রী (১২)কে ধর্ষনের চেষ্টা চালায় লম্পট সৎ বাবা সাইফুল ইসলাম (৩৫)। শুক্রবার রাতে উপজেলার শাপলেজা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই লম্পট সাইফুল পলাতক রয়েছে। মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে লম্পট স্বামী সাইফুলকে আসামী করে গতকাল শনিবার দুপুরে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। থানা সুত্রে জানাযায়, উপজেলার শাপলেজা গ্রামের নূর চাপরাশির ছেলে সাইফুল ইসলাম এক বছর আগে দুই মেয়েসহ নাজমা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকেই লম্পট সাইফুলের লোলুপ দৃষ্টি পরে সৎ মেয়ের উপর। শুক্রবারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া ডাকাতসহ ৩ পলাতক আসামী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার বাবুর হাট, শাপলেজা, উদয়তাঁরা বুড়িরচর গ্রামে পৃথক অভিযান চালিয়ে দুই ডাকাত ও মানব পাচার মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভাইজোড়া গ্রামের প্রভাত গাইনের ছেলে ডাকাত পঙ্কজ গাইন (৪০), খেতাচিড়া গ্রামের মৃত লতীফ কাজীর ছেলে জসিম কাজী (৩৬) এবং মানব পাচার মামলায় উদয়তাঁরা বুরির চর গ্রামের খালেক আকনের ছেলে বজলু আকন (৪৮)। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


পিরোজপুরে সনাকের সমন্বয় সভা

‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট  ফ্রেন্ডস (ইয়েস ফ্রেন্ডস) এর যৌথ বাৎসরিক সমন্বয় সভা আজ শনিবার পিরোজপুর সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। সভা সঞ্চালনা করেন টিআইবি এর এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত। সভার কার্যক্রম শুরু করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীর অংশ হিসেবে সভায় সনাক এরবিস্তারিত পড়ুন


ফাতেমা শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর ফাতেমা শিশু নিকেতনের ৬ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৬টায় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সেখ। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ জামাল হোসেন, বিদ্যালয়ের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ নাছিমা আক্তার। পুরষ্কার বিতরণের পর বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিবাবক এবং শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছোয়া ও রাজত্ব। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরুবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে উপজেলা পর্যায়ে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন। বাগেরহাট সদর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে স্বাধীনতা উদ্যানে দু’দিন ব্যাপি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলায় সদর উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি :         ‘নিরাপদ প্রানিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ মেধাবী জাতি’ এই ম্লোগানকে সামনে রেখে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হল প্রানি সম্পদ সেবা সপ্তাহ। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তন থেকে সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা আনুষ্ঠানিকভাবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial