Saturday, February 25th, 2017
বাগেরহাটে ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ৬শ’ পিস ইয়াবাসহ লিটন সিকদার (৩০) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে চিতলমারী উপজেলার সামনে থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার লিটন জেলার কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের পালপাড়া গ্রামের আজিজ সিকদারের ছেলে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল দুপুরে চিতলমারী উপজেলা অফিসের সামনে থেকে লিটনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। লিটন সিকদার পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনেবিস্তারিত পড়ুন
চিতলমারী তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠিত : রেজাউল আহবায়ক ও মনিরুল সদস্য সচিব
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলা তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে শহরের স্টেডিয়ামের সামনে জেলা তাঁতীলীগের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রেজাউল শেখকে আহবায়ক ও মনিরুল খানকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট চিতলমারী উপজেলা তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগ নেতা লিটু দাস, মোঃ ফিরোজ হোসেন শুভ, শাহনাজ পারভিন মুক্ত, রফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
বাগেরহাটে আশ্রায়ন প্রকল্পে আগুন : ১০ বসতবাড়ী ভষ্মিভূত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকির ডাঙ্গা আশ্রায়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি বসতবাড়ী সম্পূর্ণ ভূষ্মিভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশ্রায়ন প্রকল্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, শুক্রবার সন্ধ্যায় আশ্রয়নের একটি বাড়ি বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি ঘরে। দমকল বাহিনীর কর্মীরা কাজ শুরুর পর রাত সোয়া ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেই আগুনে ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, আহম্মদ শেখ,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে কলেজপাড়া চ্যাম্পিয়ন
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় শেখ রাসেল স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুন্সী এক্সপ্রেসকে হারিয়ে কলেজপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার আঙ্গুলকাটা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে আজ শনিবার বিকেলে ক্রিকেট টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বহুমুখী সমাবায় সমিতির সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমানবিস্তারিত পড়ুন
পাইকগাছায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ- ২০১৭ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, খামারী সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা প্রাণী সম্পদ চত্বরে মেলা, আলোচনা সভা ও খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদ ইকবালের সভাপতিত্বে “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক আব্দুল আজিজবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উত্তরণ পাইকগাছা কেন্দ্রে ভূমি কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি পারুল রানী মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুর রশিদ, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ রেখা রানী বিশ্বাস, সহ-সম্পাদক শেখ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ ও উত্তরণের সেন্টার ইনচার্জ লোকমান হাকিম।
পাইকগাছায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্ত্তজা জামান আলমগীর রুলু, নিরাপদ সড়ক চাই স্থানীয় শাখা কমিটির সভাপতি এইচএম শফিউল ইসলাম, সদস্য আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, এসএম আলাউদ্দীন সোহাগ, ইমদাদুল হক ও কৃষ্ণ রায়। উল্লেখ্য, আগামী সোমবার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সড়ক দূর্ঘটনারোধ কল্পে আয়োজিত সেমিনার ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
