প্রধান সূচি

বাগেরহাটে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি :        

‘নিরাপদ প্রানিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ মেধাবী জাতি’ এই ম্লোগানকে সামনে রেখে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হল প্রানি সম্পদ সেবা সপ্তাহ। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তন থেকে সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা আনুষ্ঠানিকভাবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial