প্রধান সূচি

শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের অমর একুশে’র আলোচনা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের উদ্যোগে অমর একুশে’র উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শাহিনা বাবর, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, প্রভাষক লুৎফা ইসলাম, বজলুর রহমান, নাজমিন নাহার, আব্দুল ওহাব বাবলু, গাজী শহিদুল ইসলাম খোকন ও সাংবাদিক আব্দুল আজিজ। সভায় আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের উদ্যোগে স্মরণিকা প্রকাশ ও দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial