প্রধান সূচি

Thursday, February 23rd, 2017

 

একে একে ভোল পাল্টে যাচ্ছে ট্রাম্পের

  : গাজীউল হাসান খান : বিশ্বের পরিবেশ বিপর্যয় রোধ কিংবা ক্ষুধা-দারিদ্র্যের হাত থেকে রক্ষা অথবা বিভিন্ন ভ্রাতৃঘাতী জাতিগত সংঘাত মিটিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কোনো প্রত্যয় ডোনাল্ড ট্রাম্পের ছিল না। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে তিনি চান আবার এক মহান আমেরিকা গড়ে তুলতে। কিন্তু কী সে আমেরিকা? মুক্তবিশ্বের নেতৃত্বদানকারী এক নম্বর পরাশক্তির ভূমিকা থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে এনে তিনি শুধু মেক্সিকো সীমান্তজুড়েই নয়, নিজেদের ৫০টি রাজ্যের প্রায় চারদিকেই এক মনস্তাত্ত্বিক দেয়াল দিয়ে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন। রাজনীতি কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনভিজ্ঞ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ শ্বেতাঙ্গ জনসাধারণের আবেগ, অনুভূতি এবং বিভিন্ন আশঙ্কাবিস্তারিত পড়ুন


হোয়াটস অ্যাপ নম্বরে কথা বলা যাবে আনুষ্কার সঙ্গে

বিনোদন ডেক্স : সরাসরি আনুষ্কা শর্মার সঙ্গে কথা বলতে চান। হোয়াটস অ্যাপ করতে পারেন নায়িকাকে। এমনকী ভিডিও কলেরও সুযোগ থাকছে।নায়িকা নিজেও মাঝেমধ্যে ফোন করতে পারেন আপনাকে।বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। একটি নতুন নম্বর আনুষ্কা নিয়েছেন। উদ্দেশ্য সরাসরি ভক্তদের সঙ্গে কথাবলা। তবে নতুন নম্বরের রেজিস্ট্রেশন অনুষ্কার নামে নয়। এই রেজিস্ট্রেশন হয়েছে ‘শশী’র নামে।আনুষ্কার আসন্ন ফ্লিম ‘ফিলাউরি’তে অনুষ্কার চরিত্রের নাম ‘শশী’। আর সেই নামেই তিনি হোয়াট্সঅ্যাপে কথা বলবেন অনুরাগীদের সঙ্গে। এমনকী যাঁদের সঙ্গে নায়িকা কথা বলবেন, তাঁরা ‘ফিলাউরি’র প্রোমোশনে কোনও না কোনও ভাবে অংশও নিতে পারবেন। ছবি প্রচারের এই অভিনববিস্তারিত পড়ুন


বৃদ্ধাশ্রমে গেলেন তাসকিন

কন্ঠ ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারা কিছুটা সময় পেলেন। তরুণ ফাস্ট বোলার তাসকিন আহমেদের মন পড়ে থাকে বাংলাদেশে নিজের পরিবারের কাছে। মা-বাবার জন্য প্রতিটা মুহূর্ত মন কাঁদে তার। কিন্তু অনেক ছেলে-মেয়েই আছেন নিজের মা-বাবাকে পাঠিয়ে দেন বৃদ্ধাশ্রমে। তাসকিন আহমেদ ভাবলেন সেসব মা-বাবার কাছে যাবেন। তাদের সাথে কথা বলবেন, গল্প করবেন, সময় কাটাবেন। যেই ভাবা সেই কাজ। বুধবার বিকেলে বাবা আবদুর রশীদ ও দুই বোন প্রিয়ন্তি ও রোজাকে নিয়ে হাজির হন আগারগাঁ প্রবীন সংঘে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন এখানের। আর বার্তা দিয়েছেন সে সববিস্তারিত পড়ুন


পাকিস্তানের লাহোরে শক্তিশালী বিস্ফোরণে নিহত অন্তত ৯

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের ব্যস্তততম প্রতিরক্ষা আবাসিক এলাকায় (ডিএইচএ) এক শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত এবং ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ডিএইচএর ওয়াই ব্লকে এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাঞ্জাব প্রাদেশিক পুলিশের মুখপাত্র নায়েব হায়দার। খবর ডন অনলাইনের। শুরুতে পাঞ্জাব সরকার জানিয়েছিল জেনারেটর বিস্ফোরণ ঘটেছে। পরে পুলিশ সূত্রের বরাতে জিও টিভি জানায়, ১০ কেজি ওজনের একটি টাইম বোমা বিস্ফোরিত হয়েছে। লাহোরের মেয়র ক্যাপ্টেন (অব.) মুবাশির জাভেদ বলেছেন, একটি নির্মাণাধীণ ভবনে বোমাটির বিস্ফোরণ ঘটে।ন যেখানে বোমাটির বিস্ফোরণ ঘটে সেটিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ১২০টি স্কুলে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার ১২০টি স্কুলে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশগ্রহন করেন। সকাল ৯টা দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। তবে ১২০টি স্কুলের ১১৯টিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন হলেও ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় ওই স্কুলে দুপুর দেড়টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহন শেষ হয়। ১২০টি স্কুলে ৮৪০জন প্রার্থী নির্বাচিত হয়েছে। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে এ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহবিস্তারিত পড়ুন


শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের অমর একুশে’র আলোচনা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের উদ্যোগে অমর একুশে’র উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল মিলনায়তনে সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শাহিনা বাবর, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, প্রভাষক লুৎফা ইসলাম, বজলুর রহমান, নাজমিন নাহার, আব্দুল ওহাব বাবলু, গাজী শহিদুল ইসলাম খোকন ও সাংবাদিক আব্দুল আজিজ। সভায় আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের উদ্যোগে স্মরণিকা প্রকাশ ও দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।  


পাইকগাছায় জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পাইকগাছা উপজেলা ও পৌর জাপা’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক সামছুলহুদা খোকন, পৌর জাপা’র ভারপ্রাপ্ত সভাপতি গাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাপা নেতা কৃষ্ণ রায়, সরদার ফরিদ আহম্মেদ, এ্যাডঃ অরুন জ্যোতি মন্ডল, প্রভাষ সরকার, সোহরাব হোসেন, আবুল গাজী, জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি শেখ আব্দুল আজিজ, পৌর সভাপতি তৌহিদুজ্জামান লেলিন, আব্দুর রহিম, সিরাজুলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে দুই মুক্তিযোদ্ধার সন্তানেরা ভিক্ষা করছেন : ভিটে-মাটি যুদ্ধাপরাধ মামলার আসামির দখলে

মোঃ কামরুজ্জামান বাগেরহাট :  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দুই মুক্তিযোদ্ধা গরজ উদ্দিন সরদার ও হাচেন আলী সরদারের সন্তানেরা এখন ভিক্ষাবৃত্তি ও দিনমজুরি করে জীবীকা নির্বাহ করছে। বারইখালী ইউনিয়নের দক্ষিন সুতালড়ী গ্রামে পৈত্রিক ভিটে বাড়িতে তাদের মাথা গোজার ঠাইটুকুও নেই। বসতবাড়িসহ প্রায় আড়াই শ’ বিঘা জমির সবই অন্যের দখলে। অভিযোগ রয়েছে, স্বাধীনতা যুদ্ধের পরপরই স্থানীয় রাজাকার আলবদররা মুক্তিযোদ্ধা সৈজদ্দিন সরদার ও সেরাজ উদ্দিন সরদারকে জবাই করে হত্যা করে। এর পরে হাচেন ও গরজ উদ্দিনকে মারপিট করে বিভিন্ন মামলায় জড়ায়। পরিবারের সদস্যদের উপরেও চালানো পৈশাচিক নির্যাতন। পুড়িয়ে দেয়া হয় বসত ঘর। গুরুতর আহতবিস্তারিত পড়ুন


বাগেরহাটে চাকুরির প্রভাব খাটিয়ে জমি দখল : প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা জজ আদালতে চাকরির প্রভাব খাটিয়ে এলাকার অসহায় মানুষের জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসি। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার উৎকুল এলাকার  হয়রানির শিকার বিথিকা আক্তার। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বাগেরহাট সদরের উৎকুল গ্রামের মৃত আক্কাছ আলী হাওলাদারের ছেলে জেলা জজ আদালতে দূর্নীতির দায়ে বরখাস্ত হওয়া পেশকার আবুল কালাম আজাদ, তার ভাই জেলা নারী শিশু আদালতের ষ্টোনো গ্রফার আবু সাঈদ  আদালতে চাকরি করার সুবাদেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামী আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী জহিরুল হাওলাদার (২৮)কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বারইখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল উপজেলার বারইখালী গ্রামের মৃত ছায়েদ হাওলাদারের ছেলে। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই তৈয়বুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী কে আটক করা হয়। সে মাদক আইনে মামলার সাজাপ্রাপ্ত আসামী।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial