Thursday, February 23rd, 2017
বাগেরহাটে যুব সংহতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব ফকরুল আহসান শাহাজাদাকে সন্ত্রাসী কর্তৃক অপহরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভা করেছে বাগেরহাট জেলা যুব সংহতির নেতৃবৃন্দ। বুধবার রাতে শহরের নিউ মার্কেটস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব সংহতির সভাপতি শেখ মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির সহ-সভাপতি মোল্লা সেলিম উদ্দিন, সাধারন সম্পাদক রাহুল দেব মন্ডল, সাংগঠনিক সম্পাদক সিকদার নিজাম উদ্দিন, যুব নেতা মোঃ আসলাম উদ্দিন, মোঃ রেজাউল হোসেন, রুহুল আমিন, মোঃ আজাদ, ডাঃ জাহিদ, মোশাররফ হোসেন, নজরুলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এএসআই আহত : গ্রেফতার-২
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে মাদক ব্যবসায়ী চক্রের হামলায় ডিবি পুলিশের এএসআই মাঈনুদ্দিন আহত হয়েছেন। মাদক ব্যবসায়ীরা তার ডান হাত কুপিয়ে মারাত্মক আহত করেছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমুরীতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আরিফুল ইসলাম বাবু ওরফে রাঙ্গা সোহেল (৩২) এবং ছাব্বির হোসেন রাজন মোল্লা (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আহত এএসআইকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুর জেলা ডিবি পুলিশের ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদে মাদক কেনা-বেচার খবর পেয়ে ডিবি পুলিশের এস আই নুরুল আমীন,বিস্তারিত পড়ুন
