খুলনা
পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ
বহুদিন পর বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে কোটি কোটি টাকার কাজ শুরু হলেও নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোথাও কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়েছে, কোথাও জমছে বৃষ্টির পানি। আবার কোথাও পুরোনো সড়কের ওপর পর্যাপ্ত বালু-খোয়া না দিয়েই কার্পেটিং করার অভিযোগ উঠেছে। সড়কের কোথাও উঁচু, কোথাও নিচু হওয়া এবং দুই পাশে প্রয়োজনীয় মাটি ও কার্পেটিং না দেওয়ার অভিযোগও রয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে না। নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের প্রতিটি ধাপে নির্ধারিত মান যাচাই-বাছাই যথাযথভাবে করা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।অভিযোগেরবিস্তারিত পড়ুন
আর্থিক ক্ষতিতে বেতন বন্ধের উপক্রম পৌর কর্মচারীদের
মোংলা বন্দরে পৌর ট্রাক টার্মিনাল বন্ধে শত শত ট্রাকের জট

মোংলা বন্দরের শিল্প এলাকার বিভিন্ন কলকারখার মালামাল পরিবহণকারী গাড়ী পার্কিংয়ের জন্য বন্দরের নিজস্ব জমিতে নির্মিত পৌর ট্রাক টার্মিনালটি হঠাৎ বন্ধ করে দেয়ায় ভোগান্তী বেড়েছে বন্দরের শিল্প এলাকা জুড়ে। ফলে বিভিন্নবিস্তারিত পড়ুন
চিতলমারীতে দেশের প্রথম কাঠের ফ্রেমে টাইলসের দৃষ্টি নন্দন দরজা তৈরি

বাগেরহাটের চিতলমারীতে ভাস্কর্যের যাদুকর খ্যাত, দেশের স্বনামধন্য টেরাকোটা শিল্পী সেলিমুজ্জামানা ঠান্ডা মুন্সী এবার কাঠের ফ্রেমে টাইলসের শিল্পকর্ম সমৃদ্ধ দরজা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। ইতোমধ্যে এ অত্যাধুনিক শিল্পকর্ম সমৃদ্ধ বিভিন্নবিস্তারিত পড়ুন








