জেলার খবর
পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।শনিবার বেলা ১১টার দিকে শহরের সিও অফিস প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন সৈনিক ও জনতা দেশেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কালিগঙ্গা নদীতে ১১৮ কোটি টাকার সেতু নির্মানের কাজ দ্রুত এগিয়ে চলছে

পিরোজপুরের কালিগঙ্গা নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সেতু নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই সেতু নির্মানের কার্যাদেশ দেওয়া হয়েছে এবং মূল সেতুর কাজ শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন
সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের সংবাদ সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনটির উপজেলা কমিটিরবিস্তারিত পড়ুন








