পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়ালো
পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। রবিবার নতুন করে আরও ১৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় ৫ জন, কাউখালীতে ৩ জন, নাজিরপুরে ৩ জন এবং পিরোজপুর সদর উপজেলা ও সদর হাসপাতালে ৬ জন রয়েছে।
উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা পিরোজপুর সদর উপজেলায় ৮১ জন, ভান্ডারিয়া উপজেলায় ৭৬ জন, মঠবাড়িয়া উপজেলায় ১২৮ জন, কাউখালী উপজেলায় ৩১ জন, নেছারাবাদ উপজেলায় ৪৫ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ২৪ জন।
Please follow and like us:
« পিরোজপুরের কঁচা ও বলেশ্বর নদীর ভাঙ্গন ॥ বিলীন হচ্ছে ফসলি জমি ও বাড়িঘর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা আক্রান্ত »
