Sunday, July 12th, 2020
পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়ালো
পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। রবিবার নতুন করে আরও ১৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় ৫ জন, কাউখালীতে ৩ জন, নাজিরপুরে ৩ জন এবং পিরোজপুর সদর উপজেলা ও সদর হাসপাতালে ৬ জন রয়েছে। উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা পিরোজপুর সদর উপজেলায় ৮১ জন, ভান্ডারিয়া উপজেলায় ৭৬ জন, মঠবাড়িয়া উপজেলায় ১২৮ জন, কাউখালী উপজেলায় ৩১ জন, নেছারাবাদ উপজেলায় ৪৫ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ২৪ জন।
পিরোজপুরের কঁচা ও বলেশ্বর নদীর ভাঙ্গন ॥ বিলীন হচ্ছে ফসলি জমি ও বাড়িঘর
কঁচা ও বলেশ্বর নদীর অব্যাহত ভাঙ্গনে পাল্টে যাচ্ছে উপকূলীয় জনপদ পিরোজপুরের ইন্দুরকানী মানচিত্র। যুগ যুগ ধরে এ দুটি নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার একর ফসলি জমি এবং শতশত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী তীরবর্তী বিভিন্ন রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বসতবাড়ি ভাঙ্গনের কবলে পতিত হওয়ায় শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া প্রতি বর্ষা মৌসুমে এ দুটি নদী রুদ্রমূর্তি ধারণ করায় নদী তীরবর্তী এলাকায় বসবাসরত ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়। দিনদিন ভাঙ্গনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় এ উপজেলারবিস্তারিত পড়ুন
মাছ চুরি করতে গিয়ে ধরা খেলেন কলেজ শিক্ষক স্বরজ কুমার
গভীর রাতে মাছ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন বাগেরহাটের চিরুলিয়া বিষ্ণপুর স্কুল এ্যান্ড কলেজের সহকারি শিক্ষক স্বরজ কুমার পাল (৪৮)। শুক্রবার রাত ৩টার দিকে সদর উপজেলার রাধাভল্লব গ্রামের জাহাঙ্গীর হোসেনের ঘেরে মাছ চুরির সময় জাহাঙ্গীরের ছেলে জাল ও মাছসহ স্বরজ কুমারকে ধরে ফেলে। এ সময় স্বরজের সাথে থাকা তার ভাই উৎপল পাল মাছ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ডাক চিৎকারে স্থানীয়রা চলে আসেন। স্বরজের পরিবার ও স্থানীয় লোকজন শালিস বৈঠকের মাধ্যমে মীমাংসার কথা বলেন। এসময় স্বরজ পালও অচমকা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু বিধিবাম শিক্ষক স্বরজ পালের। হাতে নাতেবিস্তারিত পড়ুন
রামপালে বজ্রপাতে দিনমজুর নিহত
বাগেরহাটের রামপালে বজ্রপাতে সোহাগ গাজী (৩৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। রবিবার দুপুরে রামপাল উপজেলার কামরাঙ্গা গ্রামের নিজ বাড়ি ঘটনা ঘটে। নিহত সোহাগ গাজী কামরাঙ্গা গ্রামের খাদেম গাজীর ছেলে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, রবিবার দুপুরে ঘর থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল সোহাগ। এসময় বাড়ির সামনের রাস্তা পর্যন্ত আসলেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই সোহাগ গাজী মারা যায়।
ইচ্ছেগুলো
ইচ্ছে করে বিলের জলে , শাপলা হয়ে পাপড়ি মেলে, আকাশ পানে থাকব চেয়ে , রোদ বৃষ্টি মাখব গায়ে । ইচ্ছে করে আউশ ক্ষেতে , মাছরাঙা পাখী হতে , জলের পানে দৃষ্টি রেখে , ধরব মাছ এক পলকে । ইচ্ছে করে হাঁস হয়ে, মাঝ দিঘিতে ভাসব গিয়ে , ইচ্ছে হলে খালে বিলে, কাটব সাঁতার দলে মিলে । কিংবা কভু মেঘ হয়ে , পাহাড় দেশে ঘুরব গিয়ে , কিংবা আবার শিশির হয়ে , পড়ব কোন ঘাসের গায়ে ।
