প্রধান সূচি

কাউখালীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন

বর্তমান পরিস্থিতিতে দেশ ব্যাপী নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ উল্ল্যেখ যোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় কাউখালী উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন করা হয়েছে। USAID Ges Counterpart International এর সহযোগিতায় রূপান্তর সংস্থার আয়োজনে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে সোমবার প্লাটফরম গঠন করা হয়।

কাউখালী সদর ইউপি সদস্য ঝর্ণা রানী’র সভাপতিত্বে প্লাটফরম গঠন সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য শাহজাদী রেবেকা শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা  মো. জাহিদ হোসেন এবং শিক্ষক নেতা সুব্রত রায়।

সভায় সকলেই নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের বিরূদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।

সভায় শাহজাদী রেবেকা শাহীনকে আহবায়ক করে একুশ সদস্য বিশিষ্ট উপজেলা প্লাটফরম গঠন করা হয়।

সভায়  নারী নেত্রী, ইউপি সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সরকারি- বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন রূপান্তরের পিরোজপুর প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল আজম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial