Monday, July 13th, 2020
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মুত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মুত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মন্ত্রী আরও জানান, দেশের শিল্প ও সেবা খাতে অনন্য অবদান রাখা নুরুল ইসলাম ছিলেন আধুনিক ও প্রগতিশীল চিন্তার একজন সাহসী উদ্যোক্তা। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রায় তার মেধা, দক্ষতা ও সাহসিকতায় প্রতিষ্ঠিত দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ যমুনা গ্রুপের অবদান অনস্বীকার্য। তার মৃত্যুবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জের ধরে সোমবার উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের বাসিন্দা অটোচালক জসিম হাওলাদারের স্ত্রী রহিমা খাতুন (২২) নামের এক সন্তানের জননী গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মূল ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কাউখালীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন
বর্তমান পরিস্থিতিতে দেশ ব্যাপী নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ উল্ল্যেখ যোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় কাউখালী উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন করা হয়েছে। USAID Ges Counterpart International এর সহযোগিতায় রূপান্তর সংস্থার আয়োজনে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে সোমবার প্লাটফরম গঠন করা হয়। কাউখালী সদর ইউপি সদস্য ঝর্ণা রানী’র সভাপতিত্বে প্লাটফরম গঠন সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ সদস্য শাহজাদী রেবেকা শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং শিক্ষক নেতা সুব্রত রায়। সভায়বিস্তারিত পড়ুন
কাউখালীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর এবং বরিশালের এপিবিএন এর সদস্যরা সহযোগিতা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ সালের বিভিন্ন ধারায় মেয়াদ উর্ত্তীন ঔষুধবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচি
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সোমবার দুপুরে পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। টেলি কনফারেন্সের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে ১০ হাজার ফলজ, বনজ বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি। এ সময় বলেন, বৈশ্বিক মহামারি করোনা দুর্যোগ প্রাদুর্ভবের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে নির্মল বায়ু ও অক্সিজেন গ্রহনের মাধ্যমে মানুষকে সুস্থ্যভাবে বেঁচে থাকার ওপর গুরুত্বারোপ করেছেন। বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল পারভেজ, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউলবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পর্ণগ্রাফি আইনে শিক্ষিকার মামলায় সাবেক স্বামী গ্রেফতার
বাগেরহাটে পর্ণগ্রাফি আইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মামলায় তার সাবেক স্বামী এনায়েত করিম ওরফে রাজিব (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলা সদরের খেয়াঘাট এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ এনায়েত করিমকে গ্রেফতার করে। এর আগে রবিবার সন্ধ্যায় স্বামী এনায়েত করিম ওরফে রাজিবের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানা মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে এনায়েত করিম ওরফে রাজিবকে আদালতে সোপর্দ করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত এনায়েত করিম ওরফে রাজিব মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি গ্রামের একেএম মজিদের ছেলে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএমবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আমন বীজের তীব্র সংকট ॥ কৃষক দিশেহারা
পাইকগাছায় আমন বীজ ধানের তীব্র সংকট দেখা দিয়েছে। কৃষকরা বাজারে বিআর-২৩ ও বিআর-৫২ জাতের ধানের বীজ পাচ্ছে না। ডিলারদের কাছে আগাম টাকা দিয়েও এ জাতের ধান বীজ না পেয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। এ দিকে বিএডিসির বিআর-২৩ জাতের বীজ ধানের সরবরাহ না থাকার সুযোগে বাজারে বিভিন্ন কোম্পানির ডিলাররা বীজ উচ্চ মূল্যে বিক্রি করছে। কোম্পানির বীজের মূল্যের বাজারে কোন নিয়ন্ত্রন নেই। সময়মত বীজ ধান না পেলে অনেক জমি অনাবাদি থেকে যাবে বলে কৃষকরা জানিয়েছে। এ কারনে উপজেলার আমনের লক্ষ্যমাত্রা পুরণ না হওয়ার সম্ভবনা রয়েছে। বিএডিসির ১০ কেজির বীজ ধানের বস্তা তিনশবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বছরের ৫ মাস পানিবন্দি থাকে ৮০ পরিবার
অতি ভারী বর্ষণের পানিতে তলিয়ে পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে বাগেরহাটের সদরের ৮০টি পরিবার। বর্ষা মৌসুম এলেই বৃষ্টির পানি জমে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্ট হয়ে বছরের ৫ মাসই পানিবন্ধি থাকে এই পরিবারগুলো। সদর উপজেলার দক্ষিন খানপুর পূর্বপাড়া বসবাসকারী এই ৮০টি পরিবারকে প্রতিবছর আষাঢ় মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত পানিবন্দি থাকতে হয়। অসহায় এসব পরিবারগুলোর রান্না-বান্না বন্ধ থাকে। ছেলে মেয়েদের স্কুল কলেজ যাতায়েত বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে সরকারীভাবে নেই কোন উদ্যোগ। জনপ্রতিনিধিদের নেই ওই এলাকাবাসীর প্রতি কোন গুরুত্ব। পানি নিঃস্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দি মানুষগুলো অর্ধাহারে-অনাহারে দিন কাটচ্ছে। বিস্তারিত পড়ুন
সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু
সুন্দরবনে একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের আন্ধামানিক ফরেস্ট ক্যাম্পের পুকুরপাড় থেকে ওই বাঘটির মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ। মৃত বাঘটির পেছনের বাম পায়ে এবং সামনের ডান পায়ে ক্ষত ছিল। অসুস্থতার কারণে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে বনবিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগ শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে তা ঢাকার পরীক্ষাগারে (ফরেনসিক) পাঠিয়েছে। গত শনিবার রাত থেকে সাংবাদিকদের কাছে সুন্দরবনে বাঘের মৃত্যুর খবর আসলেও তা বনবিভাগ নিশ্চিত করে কিছুই বলছিলো না। রবিবার রাতে বনবিভাগ স্থানীয়বিস্তারিত পড়ুন
ঘোড়ার গাড়ি নিয়ে কিছু কথা
সময়টা ফেব্রুয়ারীর ১১ তারিখ ২০২০। বানিজ্যিক কাজে বন্ধু শোয়েবের সাথে ঢাকায় যাই। সকাল ৫ টা ৩০ মিনিটে সদরঘাটের রাস্তায় দু-জনে হাঁটছি, উদ্দেশ্য একটা ভালো রেস্টুরেন্টে সকালের খাবারটা সেরে নেয়া। যাই হোক খাবার সেরে আমরা সদরঘাট থেকে নৌকা করে কালীগঞ্জে গেলাম। সারাদিন সেখানেই কাটাই। বন্ধু শোয়েবের তৈরী পোশাকের দোকান আছে পিরোজপুরে। ওর দোকানের জন্য কেনাকাটা করে এবার উদ্দেশ্য ঢাকার ওয়ারী। রাত্রি যাপন ‘হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল’ খুব পরিস্কার পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ, একটা ফ্রেশ গোসল দিয়ে রাতের খাবার খেয়ে একটা শান্তির ঘুম দিবো। সদর ঘাট থেকে রিক্সা করে যেত আমাদের ১২০ টাকাবিস্তারিত পড়ুন
