জেলার খবর
বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছে। জনগণের সরকারই একমাত্র জনগণের কথা চিন্তা করে, জনগণের সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করে।শুক্রবার পিরোজপুর ও নেছারাবাদে (স্বরূপকাঠী) উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী দিনে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে ‘উন্নয়নের এক রোল মডেল’ হবে। একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে সরকার।উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমানসহবিস্তারিত পড়ুন
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে

শনিবার থেকে পিরোজপুরের কাউখালীর শ্রীগুরু সঙ্ঘের কেন্দ্রীয় আশ্রমে প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩০তম বর্ষ শুভ আবির্ভাব উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে ৫ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্বিস্তারিত পড়ুন
পিরোজপুরে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে আহত ॥ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

পিরোজপুর সদর উপজেলার কদমতলায় জমি দখল নিয়ে পূর্ব বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আহত গৃহবধু বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধুর উপরবিস্তারিত পড়ুন







