প্রধান সূচি

নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবলীগ নেতা শুভ’র দাফন সম্পন্ন

পিরোজপুরে ইউপি নির্বাচনপূর্ব সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ’র জানাযা শেষে পিরোজপুর পৌর করবস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এডভোকেট এ এম হাকিম হাওলাদার, সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। জানাজা শেষে তাকে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
এরআগে মঙ্গলবার রাত পোনে ১১টার দিকে ফয়সাল মাহাবুব শুভ’র লাশ পিরোজপুরের উকিলপাড়াস্থ বাসভবনে আনা হয়। মঙ্গলবার লাশের ময়না তদন্ত শেষে দুপুরে মোহাম্মদপুরে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুভ’র কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। জানাযা নামাজে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
বুধবার সকালে শুভ’র লাশ তার পত্রিক বাড়ি কাউখালী উপজেলার সয়না রগুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেও জানাযা অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, গত ৭ নভেম্বর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিকের পক্ষে নির্বাচনী সভায় অংশগ্রহন শেষে দলীয় নেতা-কর্মীদের সাথে রাতে শহরে ফেরার পথে ওই ইউনিয়নের মল্লিকবাড়ি নামক এালাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিস্কৃত জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থকদের সাথে এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয় ফয়সাল মাহাবুব শুভ। গুলিবিদ্ধ শুভকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল এবং পরে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর দুপুরে খুলনা থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই শুভ’র মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর শংকরপাশা ইউনিয়নেন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক নির্বাচিত হন। ওদিকে, যুবলীগ নেতাকে গুলি করার অভিযোগে ঘটনার রাতে (৭ নভেম্বর) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা বর্তমানে জেলা হাজতে আছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক প্রকাশ
পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম। তিনি শুভ’র বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি যুবলীগ নেতা শুভ’র হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial