মঠবাড়িয়া
কোটি টাকা আত্মসাৎ : প্রধান শিক্ষককে শোকজ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মজিবুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সরকারি রাজস্ব ফাঁকি, ক্ষমতার অপব্যবহার ও পেশাগত অসদাচরণসহ ২৪টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসিবুল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫.১০.৭৯১৪.০০০.০৭.০০১.২৬-৯৪২ তে গত ১৩ সেপ্টেম্বর এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪-এর ৫৩ (২) বিধির আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।নোটিশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্লেখ করা অভিযোগগুলোরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া কে.এম. লতীফ ইনিস্টিটিউশনের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

জেলার মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে.এম. লতীফ ইনিস্টিটিউশনের ম্যানেজিং কমিটি নির্বাচন উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ১হাজার ৩৪১ জন অভিভাবক ভোটার সরাসরি ভোটাধিকারবিস্তারিত পড়ুন
