নাজিরপুর
নাজিরপুরে আগুনে পুড়লো ৪ ব্যবসা প্রতিষ্ঠান : ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপ
পিরোজপুরের নাজিরপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবী। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কবিরাজ বাড়ী বাজারে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া একই রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপ ও উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামের পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর আগুন দেয় দুর্বৃত্তরা।উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল শিকদার বলেন, কবিরাজ বাড়ি বাজারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বাজারের মোস্তফা মাঝির মুদি দোকান, শাহীন ভুইয়ার পার্টেস দোকান, আরাফাতের দর্জি দোকান ও সামাদ মাঝির একটি দোকান ঘর পুড়ে গেছে।ভুক্তভোগী মোস্তফা মাঝি জানান, তিনি উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের জেষ্ঠ্যবিস্তারিত পড়ুন
উপজেলা পরিষদ নির্বাচন
পিরোজপুরে আ’লীগের দুই গ্রুপের আলাদা আলাদা তালিকা কেন্দ্রে প্রেরণ

পিরোজপুরে জেলা আওয়ামী লীগের দ্বিধা-বিভক্তির মধ্য দিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৭টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দুটি গ্রুপ আলাদা আলাদা তালিকা কেন্দ্রে প্রেরণ করেছে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে আ’লীগের আনন্দ মিছিল
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী’র শপথ নিলেন শ ম রেজাউল করিম

নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পেলেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম।বিস্তারিত পড়ুন








