প্রধান সূচি

পিরোজপুরে জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি প্রদান

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের সাজা দেয়ার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পিরোজপুর জেলা বিএনপি।

রবিবার দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোঃ মাসুম বিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, জেলা যুবদলের কো-আহবায়ক এডভোকেট মনিরুল ইসলাম মনির, মিজানুর রহমান শাহীন প্রমুখ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৫ বছর এবং তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচ জনকে ১০ বছর করে কারাদন্ড দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial