প্রধান সূচি

স্বরূপকাঠীতে বিএনপির গণ স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন

বিএনপি’র চেয়ারপারর্সন বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলার স্বরূপকাঠি পৌর বিএনপি কর্তৃক আয়োজিত গণ স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানে বসে ছোট পরিসরে স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনিছুজ্জামান এ গণ স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন।

বেগম জিয়ার মুক্তির দাবীতে এমনভাবে গণ স্বাক্ষর কর্মসূচীর কারণ জানতে চাইলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনিছুজ্জামান বলেন, আমরা এর পূর্বে ঘটা করে একটা শান্তিপূর্ন সভার আয়োজন নিয়েছিলাম। তখন পুলিশি ঝামেলায় তা আর হয়ে ওঠেনি। তাই এমন পরিস্থিতি হয়েছে। তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত বেগম জিয়ার মুক্তি না মিলবে ততদিন পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী চলবে।

গণ স্বাক্ষর কর্মসূচীতে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক কাজী আক্কাস, স্বরূপকাঠি পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সান্টু, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ বাদল হাওলাদার, ৯নং ওয়ার্ড বিএনপির সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ছাত্রদল নেতা কাজী রাকিব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial