শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনে পিরোজপুরে প্রশিক্ষণ কর্মশালা
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা। শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার প্রস্তুতি উপলক্ষে পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জেলা প্রশাসন।
সোমবার সকালে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় জেলার সাত উপজেলা থেকে বিজয়ী ১০ জন করে তিনটি বিভাগে মোট ২১০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ কর্মশালায় জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিষয়ক শিক্ষকবৃন্দ প্রতিযোগীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের প্রশিক্ষণ দেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় ১২ মন ঝাটকা জব্দ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দৈনিক স্পন্দন পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের নিন্দা »
