প্রধান সূচি

নাজিরপুরে নকল সরবরাহের দায়ে একজনের কারাদন্ড

পিরোজপুরের নাজিরপুরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে রিপন চক্রবর্তী (৩০) নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার গাওখালী স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দীর্ঘা ইউনিয়নের গোর্বধন গ্রামের শংকর দেব চক্রবর্তীর ছেলে।

ওই কেন্দ্রে কর্তব্যরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ কুমার মন্ডল জানান, সকাল ৯টা থেকে তিনি ওই কেন্দ্রের সামনে ডিউটিরত ছিলো। সাড়ে ১০টার দিকে কেন্দ্র সংলগ্ন একটি চায়ের দোকানে বসে একটি ছেলে মোবাইলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহের চেষ্টা করছে এমন সংবাদের ভিক্তিতে সেখানে গিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহের চেষ্টা করছিলো বলে স্বীকার করে। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে গিয়ে তাকে মোবাইলসহ আটক করে এবং মোবাইলে ফেসবুক মেসেঞ্জারে পদার্থ বিজ্ঞানের উত্তরপত্র পাওয়া যায়। যা ওই কেন্দ্রে চলমান পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের সাথে হুবহু মিল পাওয়ায় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই বছরের কারাদন্ড প্রদান করেন ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা বলেন, মঙ্গলবার অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের সাথে ওই ছেলের মোবাইলে পাওয়া উত্তরের সাথে হুবহু মিল পাওয়ায় তাকে এ দন্ড দেয়া হয়েছে। ওই ছেলের মোবাইল মেসেঞ্জারে দেখা যায় ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্র তাকে এ উত্তরপত্র পাঠিয়েছে। তার ব্যাপারেও খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial