যে কোন পরিস্থিতি মোকাবেলায় স্বরূপকাঠিতে পুলিশি তৎপরতা জোড়দার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলার রায় ঘোষনাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় স্বরূপকাঠিতে অর্ধশত চৌকিদারকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পুলিশের পাশপাশি এসব চৌকিদাররা উপজেলা সদরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। একই সময় পিকআপ ভ্যানে করে একাধিক পুলিশের টিমও বিভিন্ন সড়কে টহল দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করছে। রায় ঘোষনার দু‘দিনে দু‘ ছাত্রনেতা গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও এ রিপোর্ট লেখা আগপর্যন্ত উপজেলা বিএনপি দক্ষিণপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে পুলিশ তৎপরতা চোখে পড়ারমত ছিল।
প্রসংগত, বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য এখানকার আওয়ামী লীগের নেতাকর্মিরা দলেদলে যোগদান করায় ফাঁকা মাঠে বিএনপির যেকোন তৎপরতা এড়াতে পুলিশ শক্তি বৃদ্ধিতে চৌকিদারদের পাহারার ডিউটিতে রাখেন।
