প্রধান সূচি

আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিনপালা গ্রামের মৃতঃ আঃ রব সরদারের ছেলে ছগির হোসেন সরদার (৩০) ও পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার সাগরকান্দা গ্রামের মৃতঃ মোঃ শওকত হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩০)।

মঙ্গলবার ছগিরকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং রুবেলের বিরুদ্ধে বরগুনা থানায় ডাকাতিসহ ৪টি মামলা থাকায় তাকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানাসূত্রে জানাগেছে, গত সোমবার সন্ধ্যায় ভান্ডারিয়া পৌর সভার জামিরতলা গ্রামে বসে ডাকাতির পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, ছগির একজন পেশাদার চোর তার স্বীকারোক্তি মোতাবেক পৌর শহরের গাজীপুর বাজারের আল আমিনের দোকান থেকে রিক্সার ব্যাটারী চুরিসহ ডাকাতির বিভিন্ন স্থানে মামলা রয়েছে এবং রুবেলের বিরুদ্ধে বরগুনা থানায় ডাকাতিসহ ৪টি মামলা মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial