পিরোজপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষে পিরোজপুরে “স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)” এর জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সেইপ এর কার্যক্রম উপস্থাপন করেন টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ অলিউর রহমান (পিএইচডি)।
আলোচনায় অংশ নেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, জেলা সমাজসেবা কর্মকর্তা আল মামুন তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, রিক এর আঞ্চলিক ব্যবস্থাপক নাসির আহম্মেদ, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, খেলাফত হোসেন খসরু, হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে বাস্তায়নাধীন “স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)” এর আওতায় ২০২০ সালের মধ্যে দেশের ৫ লাখ জনবলকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
