প্রধান সূচি

নাজিরপুরে সেচ্ছাসেবক লীগের আনন্দ র‌্যালী

নাজিরপুরে আওয়ামী সেচ্ছাসেবক লীগের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবক লীগের নাজিরপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করায় উপজেলা শাখার উদ্যোগে এ আনন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় সেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি সুমন মজুমদার ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ আনন্দ র‌্যালীটি বের হয়।

র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সহ-সভাপতি ফারুক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম অসিরণ ইসলাম মুন্নাসহ যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি সুমন মজুমদারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি এসএম অসিরণ ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সহ-সভাপতি ফারুক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সবুজ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial