পাইকগাছায় আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
পাইকগাছায় আমন চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান।
সরকারিভাবে ৮৬ মেট্রিকটন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি চাল ৩৯ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন ১৮ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে নির্ধারিত চাল সংগ্রহের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুণ বালা, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানসহ ব্যবসায়ী বৃন্দ।
Please follow and like us:
« পাইকগাছায় কলেজ শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শান্তিপূর্ন নির্বাচনে যুব নেতৃত্বের অগ্রগতি ও অংশগ্রহণে করণীয় বিষয়ে গোল টেবিল বৈঠক »
