প্রধান সূচি

পাইকগাছায় কলেজ শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

পাইকগাছায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী আদায়ে বেসরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, কপিলমুনি কলেজ, শহীদ আয়ূব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ, রাড়–লী কলেজিয়েট, লক্ষ্মীখোলা কলেজিয়েট, কালি নগর কলেজ, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ ও চাঁদখালী কলেজসহ ৮টি বেসরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসছে। বুধবার কর্মসূচির দ্বিতীয় দিন শিক্ষকরা কর্মবিরতি পালন করায় শিক্ষার্থীরা কলেজে আসেনি বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে বেসরকারি কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial