পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত
পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা আরাজি ভবানীপুর গ্রামের বড় ভাই রজব আলী মোড়লের সাথে ছোট ভাই কামরুল ইসলামের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ৩ ভাই ৩ স্থানে পৃথক বসবাস করে আসছেন। রজব আলী পুরাতন বসতবাড়ীতেই দীর্ঘদিন বসবাস করে আসছেন।
ঘটনার দিন বুধবার সকাল ৮টার দিকে রজবের স্ত্রী রহিমা বেগম বসতবাড়ীর নির্মাণ কাজ করতে থাকলে প্রতিপক্ষ কামরুল বহিরাগত লোকজন নিয়ে রহিমার উপর হামলা করে। এ সময় বাঁধা দিতে গেলে তাদেরকেও মারপিট করে। এ ঘটনায় রহিমা বেগম (৪০), মেয়ে আঁখি খাতুন (১৭) ও বৃষ্টি খাতুন (১৫) আহত হয়। আহতদের মধ্যে মা-মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Please follow and like us:
« পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে ভূয়া নিয়োগপত্রে যোগদান চেষ্টা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় কলেজ শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত »
