প্রধান সূচি

ইন্দুরকানীতে ৪ হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেফতার

ইন্দুরকানীতে ৪ হিন্দু বাড়িতে ডাকাতির ৩ দিন পর এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের লক্ষ্মনেরহাট এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত আলী আকবর হাওলাদারের ছেলে বাহাদুর হাওলাদার (৪২)কে আটক করে। আটক বাহাদুরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি ডাকাতি মামলা ও মোড়েলগঞ্জ থানায় খুনসহ ডাকাতির মামলা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আঃ রহিম জানান, ৪ হিন্দু বাড়িতে ডাকাতির মামলায় আটককৃত চিহ্নিত ডাকাতকে আসামী করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial