প্রধান সূচি

ভান্ডারিয়ায় এডিপির অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

ভান্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০১৭-১৮ অর্থ বছরের এডিপির অর্থায়নে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করা হয়। পৃথকভাবে উপজেলার নদমুলা ইউনিয়নের চিংগরিয়া এন এইচ মাধ্যমিক বিদ্যালয়, ভিটাবাড়িয়ার নুরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ইকড়ি ইউনিয়নের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়, গৌরীপুর ইউনিয়নের হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয়, ধাওয়া ইউনিয়নের রাজপাশা মাধ্যমিক বিদ্যালয় ও ওয়ারেছ আফসারিয়া মাদ্রাসায় বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু ছাড়াও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বিতরণ কাজে অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial