প্রধান সূচি

ইন্দুরকানীতে ডাকাতি হওয়া হিন্দুদের বাড়ি পরিদর্শনে পুলিশ সুপার

ইন্দুরকানীতে ডাকাতি হওয়া হিন্দুদের বাড়ি পিরোজপুরের পুলিশ সুপারের পরিদর্শন করেছেন।

বুধবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ডাকাতি হওয়া হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আহম্মেদ মঈনুল ইসলাম, ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন। পুলিশ সুপার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, অপরাধীদের ধরে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী ইন্দুরকানীতে মন্দিরসহ ৪ হিন্দু বাড়িতে গণডাকাতি করে ১০ ভরি স্বর্ণালংকার নগদ টাকাসহ মালামাল লুট। এসময় ডাকাতের হামলায় বিপুল বৈরাগী ও রতন আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে সুশেন মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামী দিয়ে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।

বুধবার সকালে জড়িত সন্দেহে পত্তাশী গ্রামের আসাদ শেখ ও হোগলাবুনিয়া গ্রামের মোঃ জাহিদ হোসেনকে আটক করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial