প্রধান সূচি

Wednesday, January 17th, 2018

 

পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পিরোজপুরে দুদুকের হাতে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গ্রেফতার

পিরোজপুর জেলায় সদ্য যোগদানকৃত জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামকে কিশোরগঞ্জ থানার দুর্নীতি দমন আইনের একটি মামলায় দুদক আজ বুধবার বিকেলে পিরোজপুর সার্কিট হাউজ থেকে গ্রেফতার করেছে। তাকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সিফাত উদ্দিন জানান, কিশোরগঞ্জ জেলায় একই পদে (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) কর্মরত থাকাকালে উক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে সরকারের নগদ পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বুধবার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়। জাল-জালিয়াতি ও প্রতারণা করে একটি ভূয়া ভূমি অধিগ্রহণ ফাইল খুলে সরকারের সিনিয়র সহকারিবিস্তারিত পড়ুন


শৈতপ্রবাহের কবলে পিরোজপুরের পান চাষ || কোটি টাকার ক্ষতির আশংকা

কয়েকদিনের অব্যাহত শৈতপ্রবাহের কারণে পিরোজপুরের পানের বরজগুলো ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে। অব্যাহত শৈতপ্রবাহ এবং প্রচন্ড শীতের কারণে পানপাতা হলদে হয়ে ঝড়ে পড়ছে। ফলে বিপাকে পড়েছেন জেলার পান চাষীরা। চলতি বছর পিরোজপুর জেলার ৭টি উপজেলার ৭০৬ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। শৈত প্রবাহের কারণে বর্তমানে পান গাছের বোটা নরম হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। প্রতিটি পানের বরজে বর্তমানে পান গাছে শুধু লতাই দেখা যায়, লতার সাথে নেই কোন পান। জেলার পান চাষীরা ধারনা করছেন এ বছর তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হবে। পান চাষী তরুন কান্তি দে জানান, শীতের সময় প্রতি বছরবিস্তারিত পড়ুন


কাউখালীতে দরিদ্রদের কর্মসংস্থানে ২০ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে

জেলার কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ১ম পর্যায়ে ২০টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ সড়ক নির্মাণ, পুনঃনির্মাণ, সংস্কারও রক্ষণাবেক্ষণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ ভরাটসহ উপকারভোগীদের মান উন্নয়নের কাজ চলছে। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ কাজ বাস্তবায়নে সার্বক্ষণিক নজরদারি রাখছেন। এ প্রকল্পের আওতায় অতিদরিদ্র ও নি¤œ আয়ের মানুষজনের কর্মসংস্থান সৃষ্ট হয়েছে। উপজেলার কাউখালী ইউনিয়ন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন, চিরাপাড়া পার-সাতুরিয়া, শিয়ালকাঠী ও আমরাজুড়ি ইউনিয়ন প্রথম ধাপে ৫০ ভাগ কাজ সমাপ্ত করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৭৮ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে ২০টি প্রকল্পে অতিদরিদ্রবিস্তারিত পড়ুন


বালু অপসারনে মোংলা বন্দরের দ্বৈত নীতি ॥ হয়রানির ফাঁদে সাধারণ মানুষ

মোংলা বন্দর কর্তৃপক্ষের দ্বৈত নীতির কারণে সড়ানো যাচ্ছেনা স্তুপ করে রাখা কয়েকলাখ ঘনফুট বালু। বন্দর এলাকার কাষ্টম অফিস বাউন্ডারির উত্তর পাশে সেনা কল্যাণ সংস্থার ড্রেজিং করা এ বালু সড়াতে নিয়মিত বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বালু সরাতে বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত রাজস্ব ২৫ দিন আগে জমা দেয়া হলেও এখন পর্যন্ত বালু সড়াতে পারছেননা তারা। বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখা দুই রকম নীতি অবলম্বন করায় এ জটিলতা সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তারা। বালু ড্রেজিংয়ের ব্যবসায়ী অশোক কুমার রায় বলেন, অতিরিক্ত টাকা নেয়ার জন্য সম্পত্তি শাখা এ কৌশল অবলম্বন করছেন। এজন্যবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দেলুটি সূর্য সংঘ চ্যাম্পিয়ন

পাইকগাছায় খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আন্তঃইউনিয়ন ক্লাব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দেলুটি ইউনিয়নের আলোকদ্বীপ রংধনু সূর্য সংঘ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লস্কর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম দেলুটি ইউনিয়নের আলোকদ্বীপ রংধনু সূর্য সংঘ স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে অমিমাংশিতভাবে শেষ হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে ৪-১ ব্যবধানে লস্করকে পরাজিত করে দেলুটি সূর্য সংঘ চ্যাম্পিয়ন হয়। দেলুটির সোহাগ টুর্নামেন্ট সেরা ও সাগর ম্যাচ সেরা নির্বাচিত হয়। খেলা শেষে খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে উপজেলা পরিষদে ৪ নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্বরূপকাঠী উপজেলা পরিষদের ৪টি সংরক্ষিত আসনের সদস্য পদে ৪ জন নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫ টায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত মাত্র ৪ জন ইউপি সদস্যা উপজেলা পরিষদ সদস্য পদের প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়ন পত্র জমা দেয়া চার প্রার্থী হলেন স্বরূপকাঠি পৌরসভাসহ দুইটি ইউনিয়ন নিয়ে গঠিত ১নং সংরক্ষিত ওয়ার্ডে মোসাঃ বিউটি বেগম, জলাবাড়ি ও সমদেয়কাঠি ইউপিসহ গুয়ারেখার একাংশ নিয়ে গঠিত ২নং ওয়ার্ডে কমলা রানি মন্ডল, সারেংকাঠি, দৈহারী ইউপি ও গুয়ারেখা এবং বলদিয়া ইউপির ২টি ওয়ার্ড নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডে মোসাঃ রাশিদাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় এডিপির অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

ভান্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০১৭-১৮ অর্থ বছরের এডিপির অর্থায়নে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করা হয়। পৃথকভাবে উপজেলার নদমুলা ইউনিয়নের চিংগরিয়া এন এইচ মাধ্যমিক বিদ্যালয়, ভিটাবাড়িয়ার নুরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ইকড়ি ইউনিয়নের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়, গৌরীপুর ইউনিয়নের হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয়, ধাওয়া ইউনিয়নের রাজপাশা মাধ্যমিক বিদ্যালয় ও ওয়ারেছ আফসারিয়া মাদ্রাসায় বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু ছাড়াওবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ডাকাতি হওয়া হিন্দুদের বাড়ি পরিদর্শনে পুলিশ সুপার

ইন্দুরকানীতে ডাকাতি হওয়া হিন্দুদের বাড়ি পিরোজপুরের পুলিশ সুপারের পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ডাকাতি হওয়া হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আহম্মেদ মঈনুল ইসলাম, ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন। পুলিশ সুপার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, অপরাধীদের ধরে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হবে। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী ইন্দুরকানীতে মন্দিরসহ ৪ হিন্দু বাড়িতে গণডাকাতি করে ১০ ভরি স্বর্ণালংকার নগদ টাকাসহ মালামাল লুট। এসময় ডাকাতের হামলায় বিপুল বৈরাগী ও রতন আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবারবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

ইন্দুরকানীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ্রগ্রহন করেন। ৭৯টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষকবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস,বিস্তারিত পড়ুন


কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

জেলার কাউখালীতে বুধবার দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউখালী উপজেলা সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও আমরাজুড়ি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছ্বল পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকালে আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, ইউপি চেযারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, যুব সংহতির নেতা জাকির হোসেন নসু, মনজুরুল মাহফুজ পায়েল, জিয়াউল হাসান জুয়েল প্রমুখ। এরপর সয়না-রঘুনাথপুর ইউনিয়নে অনুরূপ কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুসহ ইউপি সদস্য এবং  জাতীয় পার্টি জেপি’র নেতৃবৃন্দ। এ বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial