Wednesday, January 17th, 2018
বাগেরহাটের চুলকাঠিতে ৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
বাগেরহাটের চুলকাঠিতে ৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ঘনেশ্যামপুর স্কুল মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। সদর উপজেলার চেয়ারম্যান খাঁন মুজিবুর রহমান প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চুলকাঠি-ঘনেশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম, চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলাম, রাখালগাছি ইউপির সদস্য রবিউল ইসলাম ফরাজী, নির্মল কুমার আচার্য, জাকারিয়া শাওন প্রমুখ। তিন দিনব্যাপী এ টুর্ণামেন্টে ৬টি টিম অংশ নিবে। আগামী ১৯ জানুয়ারী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পাইকগাছায় ব্র্যাক প্রতিষ্ঠিত গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে অতি দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার খড়িয়া লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিলিপ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান খান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অনিষ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক নিতাই পদ মিস্ত্রী, শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র মল্লিক, গ্রাম সামাজিক শক্তি কমিটির সভপতি সুভাষ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন, রবিউল ইসলাম, জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকার ১শ’ অতি দরিদ্র পরিবারেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
পাইকগাছায় গভীর রাতে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। তিনি মঙ্গলবার সারাদিন অফিসিয়াল কাজ শেষে নিজের সকল ক্লান্তি ভুলে গিয়ে গভীর রাতে ছুটে যান পৌরসভার বস্তি পল্লিতে। সাথে করে নিয়ে যান কিছু শীতবস্ত্র। পৌরসভার শিববাটী বস্তিপল্লীতে পৌছে খোঁজ খবর নেন বস্তিবাসীর। খুঁজে খুঁজে বের করেন দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের। একান্তভাবেই তিনি প্রতিটি মানুষের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি প্রকৃত দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে বিতরণ করেন কম্বল। গভীর রাতে আকষ্মিকবিস্তারিত পড়ুন
আত্মসমর্পনকৃত ৩৮ বনদস্যুকে বাগেরহাট কারাগারে প্রেরণ
বরিশালে আত্মসমর্পনকৃত সুন্দরবনের বনদস্যু ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন’ বাহিনীর ৩৮ সদস্যকে বাগেরহাট কারাগারে প্রেরণ করেছে আদালত। গত মঙ্গলবার রাতে মোংলা থানা পুলিশ দস্যুদের আদালতে সোপর্দ করলে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলাবার রাত ১০টায় র্যাপিড এ্যাকশন বেটালিয়ন (র্যাব)-৮ এর উপ-পরিচালক আমজাদ হোসেন ও সৈয়দ উজ্জামান তাদের মোংলা থানায় হস্তান্তর করে। পরে বড় ভাই বাহিনীর ১৮ সদস্যদের নামে র্যাব-৮ এর উপ-পরিচালক আমজাদ হোসেন ও ভাই ভাই এবং সুমন বাহিনীর ২০ সদস্যদের নামে উপ-পরিচালক সৈয়দ উজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এরবিস্তারিত পড়ুন
