ইন্দুরকানীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা
ইন্দুরকানীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ্রগ্রহন করেন। ৭৯টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষকবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন।
পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি এম আহসানুল ছগির, প্রধান শিক্ষক সেকান্দার আলী হাওলাদার, হারেজ উদ্দিন সেখ, আব্দুল আলীম, সহকারী শিক্ষক এস এম লোকমান হোসেন, সহিদুল ইসলাম, নিগার সুলতানা প্রমুখ।
