পাইকগাছায় সমাজসেবা কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী
পাইকগাছায় সমাজসেবা কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী। রবিবার দুপুরে বিয়ের প্রস্তুতিকালে হেল্পলাইনের সূত্র ধরে সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান, রবিবার উপজেলার গড়ইখালী গ্রামের ইকরাম গাজীর স্কুল পড়–য়া মেয়েকে কয়রার আমাদী এলাকার একটি ছেলের সাথে বিবাহ দেওয়ার প্রস্তুতি নেন।
জনৈক সচেতন নাগরিক অধিদপ্তরের ১০৯৮ হেল্পলাইনে বিষয়টি অবহিত করেন। পরে উর্ধ্বতন কর্মপক্ষের নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে মেয়ের অভিভাবকরা পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের মাধ্যমে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে বিয়ে ভেঙ্গে দিয়ে স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।
Please follow and like us:
« জবাবদিহিতার ব্যবস্থা চালু রাখতে সময়মত নির্বাচন অপরিহার্য …. আনোয়ার হোসেন মঞ্জু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা পৌর সদরে ইজিবাইক প্রবেশে বাঁধা দেওয়ায় ইউএনও’র হস্তক্ষেপ কামনা »
