প্রধান সূচি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যতিক্রমধর্মী সমিতির সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাধীন পাকুরতিয়া একটি ব্যতিক্রমধর্মী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রিন্সিপাল এম এম নুরুন নবী প্রতিষ্ঠিত ‘মরহুম মুন্সি মেহের আলী মোল্লা স্মৃতি ও জনকল্যাণ সংসদ’ এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি মেহের আলীর মোল্লার দুই মেয়ে হালিমা খাতুন এবং আখলিমা খাতুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মোল্লা ও মুন্সি মেহের আলীর মোল্লার  জামাতা ও  পুত্রবধুগণ।

সভার সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল এম. এম.নুরুন নবী। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সদস্য সচিব মোঃ আলী আহম্মেদ শেখ।

সভা শেষে অস্বচ্ছল ওয়ারিশগণ ও অন্যান্যদের মাঝে কোম্বল, শাড়ি ও চাদর বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial