প্রধান সূচি

Friday, January 12th, 2018

 

বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় আসলে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বর্তমান সরকার আগামীতে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। প্রধানমন্ত্রীর সাথে ১০ বছর কাজ করার সুযোগ পেয়েছি বলে দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের কল্যাণে আল্লাহর ইচ্ছায় নিজেকে নিয়োজিত রাখতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য দিয়ে। যার সদ্ব্যবহার করাই হচ্ছে মানুষের জীবনের প্রধান কর্তব্য। তিনি আজ শুক্রবার বিকেলে ভান্ডারিয়া পৌর এলাকার কানুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে আরও বলেন, ৩২ বছরের রাজনৈতিক জীবনে ১৭ বছর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার সৌভাগ্য আল্লাহ আমাকেবিস্তারিত পড়ুন


পিরোজপুর জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক দুঃস্থ শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) খান মাসুম বিল্লাহ,  নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুহৃদ সালেহীন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন প্রমুখ। এর আগে সকালে পিরোজপুর শহরের বাইপাস এলাকায় জেলা প্রশাসক ১৫০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট নদী বন্দরেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে আজ শুক্রবার ভান্ডাারিয়ার পৌর এলাকা ও গৌরিপুর ইউনিয়নে পৃথকভাবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. শাহাবুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, পৌর কাউন্সিল আফজাল হোসেন মো. জালাল সিকদার, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মো. বাহাদুর হোসেন প্রমূখ। দুপুরে ভান্ডারিয়া পৌর এলাকার সড়ক ও জনপথ বিভাগেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে ঐতিহ্যবাহী কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৩ সালে যাত্রা শুরু করে বিদ্যালয়টি ৭৫ বছর অতিক্রম করেছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পুনর্মিলনী উদ্যাপন কমিটির সভাপতি মাগফার হাসান বাহাদুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান লকু ও সাংবাদিক আল আমিন রিজভীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাজী দানেশ বিশ^বিদ্যালয়ের প্রফেসর মনিরুজ্জামান বাহাদুর, পিআরডিপি-৩ এর প্রকল্প পরিচালক মোঃবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে উন্নয়ন মেলায় পায়রা বন্দর সেতুর প্রতিকৃতি প্রদর্শণ

ইন্দুরকানীতে উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পায়রা বন্দর সেতুর উপস্থাপিত নকশা ও ডিজাইনে সেতুর প্রতিকৃতি উপস্থাপন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইন্দুরকানী প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু পায়রা বন্দর সেতুর ডিজাইন নকশাসহ সেতুটি নির্মানের জন্য প্রধানমন্ত্রীর কাছে ২০১৭ সালে আবেদন করেন। প্রধানমন্ত্রী ওই ছাত্রের আবেদনের প্রেক্ষিতে জনগুরুত্বপূর্ণ সেতুটি নির্মানের সিদ্ধান্ত গ্রহন করেন। যা সারাদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয়। আর এই অনুপ্রেরণাকে প্রাধান্য দিয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার এবারের উন্নয়ন মেলায় অংশ নেয়াবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রবীণদের মাঝে রিকের শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর সদর উপজেলায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। শুক্রবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক এর সহকারী জেনারেল ম্যানেজার ফেরদৌসী বেগম গিতালী, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ফারুক হোসেন, পৌর প্রবীণ কমিটির সভাপতি নুরুজ্জামান সেলিম, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শাহীন প্রমূখ।


বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের কাঠালতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রোহন পরিবহন পিছন থেকে মটরসাইকেলে থাকা আবু বক্করকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় মটরসাইকেলে থাকা আবু বক্কর সিদ্দিকের স্ত্রী হাওয়া বেগম (৩২) গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক ফকিরহাট উপজেলার পাগলাদিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনেরবিস্তারিত পড়ুন


চিতলমারীতে বসতবাড়ি রক্ষার দাবিতে ভূমিহীনদের মানববন্ধন

বাগেরহাটের চিতলমারীতে বসতবাড়ি রক্ষার দাবিতে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর শেখের কবল থেকে রক্ষা পেতে ভূমিহীন পরিবারের লোকজন মানববন্ধন করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার কোটি টাকার ব্রীজের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেয়া বৃদ্ধ শাহাজান কাজী, পারভেজ কাজী, মোঃ হান্নান শেখ, রাবেয়া বেগম, শুকুরন বেগম ও রহিম শেখ জানান, তারা উপজেলার শৈলদাহ গুচ্ছগ্রাম চরপাড়ায় সরকারি জমিতে ১৫-১৬ বছর আগে থেকে বসবাস করে আসছেন। সেই সাথে তারা উক্ত জায়গার নিয়মিত বিদ্যুৎ বিল ও চৌকিদারী ট্যাক্স প্রদানবিস্তারিত পড়ুন


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যতিক্রমধর্মী সমিতির সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাধীন পাকুরতিয়া একটি ব্যতিক্রমধর্মী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রিন্সিপাল এম এম নুরুন নবী প্রতিষ্ঠিত ‘মরহুম মুন্সি মেহের আলী মোল্লা স্মৃতি ও জনকল্যাণ সংসদ’ এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি মেহের আলীর মোল্লার দুই মেয়ে হালিমা খাতুন এবং আখলিমা খাতুন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মোল্লা ও মুন্সি মেহের আলীর মোল্লার  জামাতা ও  পুত্রবধুগণ। সভার সভাপতিত্ব করেন কলেজেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটের গৃহবধুকে নির্যাতনের অভিযোগ ॥ স্বামী আটক

বাগেরহাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে বেদম মারপিট করে গুরুত্বর জখম ও শারীরিক নির্যাতনের অভিযোগে যৌতুক লোভী স্বামী মানিক ফকিরকে পুলিশ আটক করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বাগেরহাট শহরতলীর ফুলতলা গ্রামের বাশারাত মীরের মেয়ে শাহিনা বেগম (৩০)কে পার্শ্ববর্তী কাড়াপাড়া গ্রামের ইসমাইল ফকিরের ছেলে মানিক ফকির প্রায় ১৩ বছর আগে বিয়ে করে। তাদের সংসারে আব্দলুল্লা (১০) আনিসা আক্তার (৮) নামে দুটি সন্তান রয়েছে। স্বামীর সাথে ঘর সংসার করা কালে শ্বশুর ইসমাইল ও শ্বাশুরী ফাতেমা বেগমের কুপরামর্শে যৌতুক লোভী স্বামী মানিক তার স্ত্রী শাহিনাকে ঘের করার জন্য তার পিত্রালয় থেকে ২ লক্ষ টাকা যৌতুকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial