যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায়
ইন্দুরকানীতে বিএনপির সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে
ইন্দুরকানীতে যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় ৪ বছর পর বিএনপির সভাপতিসহ ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামানের আদালতে ইন্দুরকানী উপজেলা বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, নুরুজ্জামান ফরাজী, মিরাজ সিকদার, ওবায়দুল শেখ, রবিউল ইসলাম সহ ১০ নেতাকর্মী হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠায়।
গত ২০১৩ সালের ২৭ শে নভেম্বর ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বিক্ষিপ্ত হামলায় ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা স্বপন শীল আহত হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আলমগীর সেপাই বাদী হয়ে ইন্দুরকানী থানায় বিএনপি জামায়তের ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ দুই জনকে বাদ দিয়ে ৫৫ জনের বিরুদ্ধে চার্জসীট দেন। দীর্ঘ ৪ বছর পর অভিযুক্ত আসামীদের নামে গ্রেফতারী পরোয়ানা জারি হলে তারা আদালতে আত্মসমর্পন করেন।
