প্রধান সূচি

স্বরূপকাঠিতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

সরকারের দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে স্বরূপকাঠিতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ওই মেলার কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. তানভির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার প্রমুখ।

মেলায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের স্টল সাজিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial