প্রধান সূচি

চিতলমারীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটের চিতলমারীতে আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল ৮ টায়  ছাত্রলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুভ সূচনা করা হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ৯ টায় দলীয় কার্যালয় চত্বরে ৭০ পাউন্ডের কেক কাটা হয়। সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, কেরামত আলী শেখ, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ কাওছার আলী তালুকদার, শেরে বাংলা কলেজ অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, শ্রমিকলীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, তরুন সমাজ সেবক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, যুবলীগ নেতা শান্তনু রানা রুবল প্রমুখ।

র‌্যালীতে আওয়ামী লীগ, শ্রমীকলীগ, কৃষকলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের পাঁচ সহ¯্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সন্ধ্যা ৭ টায় উপজেলা চত্বরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ক্লোজ-আপ তারকা রিংকু’র পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial