প্রধান সূচি

ভান্ডারিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা অনুষ্ঠিত

পিরোজপুর এর ভান্ডারিয়ায় গতকাল বুধবার সকালে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান নিপু জোমাদ্দার এর সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ সাকিব বাদশা, একেএম আজিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিউল হক মিঠু, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা যুবলীগের আহবায়ক তালুকদার এনামুল কবির টিপু প্রমূখ।

কর্মীসভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মন্নান উজ্জল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম কাইউমসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial