প্রধান সূচি

পিরোজপুরে ১ লাখ ২০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা

পিরোজপুরে এক লাখ ২০ হাজার শিশুকে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর উপজেলার এক হাজার ৩৭৬টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৩ হাজার ৫০০ এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৬ হাজার ৮৮৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে বলে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।

পিরোজপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ ক্যাম্পেইন প্রসঙ্গে বিস্তারিত জানান সিভিল সার্জন ডাঃ ফারুক আলম। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইদ্রিস আলী মিয়া। এ সময় স্বাস্থ্য কর্মকর্তাসহ  উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, বিটিভির প্রতিনিধি এস এম পারভেজ, সাংবাদিক জিয়াউল আহসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial