Thursday, December 21st, 2017
পিরোজপুরে ১ লাখ ২০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা
পিরোজপুরে এক লাখ ২০ হাজার শিশুকে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর উপজেলার এক হাজার ৩৭৬টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৩ হাজার ৫০০ এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৬ হাজার ৮৮৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে বলে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। পিরোজপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ ক্যাম্পেইন প্রসঙ্গে বিস্তারিত জানান সিভিল সার্জন ডাঃ ফারুক আলম। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইদ্রিস আলী মিয়া। এ সময় স্বাস্থ্য কর্মকর্তাসহ বিস্তারিত পড়ুন
মহান বিজয় দিবস উপলক্ষ্যে
পিরোজপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা
মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষ্যে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পিরোজপুর অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুহিন হোসেন এবং বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পিরোজপুরের সহকারী পরিচালক প্রিয়ংকা সিকদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিকদার মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা মজুমদার, বাসুদেব চন্দ্র হালদার, স্বপন কৃষ্ণ বিশ্বাসবিস্তারিত পড়ুন
সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য সমাধানে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নেতাদের উদ্যোগে তাদের বেতন বৈষম্য সমাধানের জন্য বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় প্রায় ৪ শতাধীক শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ওমর ফারুক, সাইদুর রহমান সুমন, শামসুল আলম, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, রোকনুজ্জামান, শাহজাহান মন্টু ও হারুন অর রশিদ প্রমূখ। এ সময় বক্তারা দাবি করেণ, ২০০৫ সাল থেকে সকল আন্দোলনে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এবং ২০১৩ সালে জাতীয়করণ কৃত প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হলেও সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি করাবিস্তারিত পড়ুন
বনবিভাগ কর্তৃক ভান্ডারিয়ায় একটি মসজিদের ইমাম ও মুসল্লীদের হয়রানীর অভিযোগ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বনবিভাগ কর্তৃক উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের মরহুম আব্দুল গণি হাওলাদার বাড়ী জামে মসজিদের ইমাম ও মাদ্রাসা সুপার মোঃ রুহুল আমিনসহ মসজিদ কমিটি ও মুসুল্লীদের হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মসজিদের ইমাম ও মুসুল্লীগণ জানান, দীর্ঘ ২০ বছর পূর্বে মসজিদের পার্শ্বে মসজিদ কমিটির সদস্য মাদ্রাসা সুপার মোঃ নূরুল ইসলামের নিজহাতে রোপনকৃত একটি রেইনট্রি গাছ মসজিদ কমিটি ও মুসুল্লিদের সর্ব সম্মতি ক্রমে মসজিদের উন্নয়ন কাজের জন্য ১৫ হাজার টাকায় বিক্রি করা হলে গত শুক্রবার ভান্ডারিয়া বন বিভাগের মালিবিস্তারিত পড়ুন
শিবানী সভাপতি স্বপ্না কামাল সম্পাদক
চিতলামরীতে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্ব সম্মতিক্রমে পুনরায় শিবানী বিশ্বাসকে যুব মহিলা লীগের সভাপতি ও সাবেরা বেগম স্বপ্না কামালকে সাধারণ সম্পাদক পদে মনোনিত করে ৬১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এক কর্মী সভার আয়োজন করা হয়। সভায় শুরুতে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কর্মী সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আফসানা হাসান ডেইজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসী সভা
ইন্দুরকানীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, ওসি (তদন্ত) আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ সোহাগ হোসেন, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ। আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের ন্যায় এ উপজেলার ৭৯ টি কেন্দ্রে ৮ হাজার ১শ’ ৬৭বিস্তারিত পড়ুন
পাইকগাছায় নব্য আওয়ামীলীগ নেতার পাকিস্তানি আদলে পতাকা উত্তলন
পাইকগাছায় নব্য আ’লীগনেতার বিজয় দিবসের দিন পাকিস্তানি আদলে পতাকা উত্তলন করায় এলাকায় মিশ্য প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডাঃ মোহাঃ আবু রায়হান শাহীন চৌমহনী বাজারে তার নিজের সরদার ফার্মেসী ও বিকাশের দোকানে বাংলাদেশের পতাকার লাল বৃত্তের মধ্যে পাকিস্তানি পতাকার আদলে চাঁদ-তারা খচিত পতাকা উত্তলন করে। তিনি চাঁদখালী ইউনিয়নের আহবায়ক, ৮ নং ওর্য়াডের সাধারণ সম্পাদক, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক, হিসেবে নিজের পরিচয় দেন এবং প্যানা ফেষ্টুন টানান । এমন পতাকা দেখে বাজারের ব্যাবসায়ীরা তার কাছে পাকিস্তানি পতাকার বিষয়ে জানতে চাইলেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিক্রি করা নবজাতক ফিরে পেল অসহায় দম্পত্তি
পাইকগাছা থানার ওসি’র সহায়তায় বিক্রি করা নবজাতককে ফিরে পেয়েছে তার অসহায় পরিবার। বৃহস্পতিবার দুপুরে দুই পরিবারকে থানায় ডেকে নবজাতক বাবদ কেনা ৪ হাজার ২শ টাকা লক্ষণ দম্পত্তিকে ফেরত দিয়ে নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। গত ১৩ ডিসেম্বর একাধিক কন্যা সন্তান ও অভাব অনটনের কারণে নবজাতককে বিক্রি করে দিয়ে ক্লিনিকের টাকা পরিশোধ করেন নবজাতকের পরিবার। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পরপর দুটি কন্যা সন্তানের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফারিন হসপিটালে পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা দীলিপ সরকারের স্ত্রী সুভাষী সরকার আবারও একটি কন্যা সন্তান ভূমিষ্ট হয়। এরআগেও দুটি কন্যা সন্তানবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, এসএম এনামুল হক, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার গাজীবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
উৎসব মূখর পরিবেশে পাইকগাছার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন, জমিদাতা সদস্য গৌতম বিহারী ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য কাজী হেদায়েত উল্লাহ, শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক শওকত হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুষমা রানী মন্ডল, অনুপ কুমার সরকার, সুলেখা ঘোষ, ইতু রানী বিশ্বাস, শামছুর নাহার রুমা, রেহেনা আক্তার সহ অভিভাবক বৃন্দ। পরীক্ষায় স্কুলবিস্তারিত পড়ুন
