প্রধান সূচি

Thursday, December 21st, 2017

 

পাইকগাছায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পাইকগাছায় আগামী ৩০ ডিসেম্বর- ৪ জানুয়ারী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে “পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার গাঙ্গুলী সহ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial