প্রধান সূচি

পিরোজপুরে মুক্তিযোদ্ধা পুলিশদের সম্মাননা প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের উদ্যাগে রবিবার দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে মুক্তিযোদ্ধা পুলিশদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈনুল হাসান, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রিয়াজ হোসেন পিপিএম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাবেক ওসি মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী হাওলাদার, সাবেক পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী প্রমুখ। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরীসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩৩ জন মুক্তিযোদ্ধা পুলিশকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial