প্রধান সূচি

Sunday, December 17th, 2017

 

পিরোজপুরে যুব গেমস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

যুব গেমস-২০১৮ উপলক্ষে রবিবার বিকেলে শহরে একটি বের করা হয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিকেল ৪ টায় স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালীতে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব, এডভোকেট খান মো. আলাউদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম মধু, শহিদুল ইসলাম সিকদার, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, ক্রীড়া সংগঠক, আম্পায়ার, খেলোয়ার, সাংবাদিক, ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাবগুলোর নের্তৃবৃন্দসহ ক্রীড়ামোদী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।


চিতলমারীতে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালিত

‘বৈষম্যই উন্নয়নের অন্যতম অন্তরায়’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) এর চিতলমারী শাখার উদ্যেগে রবিবার সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা সুনামের সভাপতি মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে ও যুবলীগ নেতা শান্তনু রানা রুবলেরর সঞ্চালণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুলবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মুক্তিযোদ্ধা পুলিশদের সম্মাননা প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের উদ্যাগে রবিবার দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে মুক্তিযোদ্ধা পুলিশদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈনুল হাসান, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রিয়াজ হোসেন পিপিএম, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাবেক ওসি মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী হাওলাদার, সাবেক পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী প্রমুখ। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরীসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৩ জন মুক্তিযোদ্ধা পুলিশকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদানবিস্তারিত পড়ুন


তেজদাসকাঠী কলেজে বিজয় দিবস পালিত      

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, অর্থনীতি বিভাগের শিক্ষক দিলিপ কুমার মিস্ত্রী, প্রভাষক সুমন চন্দ্র দাস, শিক্ষক মোঃ বাদশা মিয়া, শিউলী খানম প্রমুখ। সভায় কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠনের শুরুতেই জাতীয় সঙ্গীত ও ছাত্র-ছাত্রীদের বিজয় দিবস নিয়ে বক্তৃতা, মুক্তিযুদ্ধ বিষয়ক গান পরিবেশন করা হয়।


মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েফ প্রকল্পের আওতায় মহান বিজয় দিবস উদযাপন ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির লক্ষে বই বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মঠবাড়িয়া হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ-উল-হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী সেখ, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল¬া ও প্রেসক্লাব সভাপতিবিস্তারিত পড়ুন


মংলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোগে রবিবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সকাল ১০ টায় উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের এমপি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যমল কুমার দেওয়ান, বিবেক হালদার, মামুনুর রহমান, জয় মৃধা, বিপুল রায় প্রমুখ। অনুষ্ঠানে ২১৮ জন শিক্ষার্থীকে এককালীন ৬ লাখ ৭৯ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।


পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বিশ্ব সাহিত্য পাঠক পুরস্কার বিতরণ

ইন্দুরকানীতে পাড়েরহাট সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী প্রদান, র‌্যালী ও বিশ্ব সাহিত্য পাঠক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোরে শহীদদের স্মরণে স্কুল প্রাঙ্গনে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে একটি বর্ণ্যঢ্য র‌্যালী বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মিলনায়তনে শেষ হয়। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বিশ্ব সাহিত্য পাঠক পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার পাড়েরহাট সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক দীলিপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। বক্তব্য রাখেন, ম্যানেজিংবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন

ইন্দুরকানীতে মহান বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেছে। শনিবার সকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদারের নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে বিজয় দিবসের একটি র‌্যালী  বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনারের সামনে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, উপজেলা ছাত্রদল নেতা মোঃ সাদিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জেলার ভান্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মো. জামাল (৪৫) নামের মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে মঠবাড়িয়া উপজেলার সাফা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামাল ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। ভান্ডারিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হাসান জানান, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে তিনটি মাদক মামলায় জামালের ১৫ বছরের সাজা হয়। জামাল কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন। আদালত থেকে ভান্ডারিয়া থানায় গ্রেফতারী পরোয়ানা আসার পর তাকে গ্রেফতার করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial