মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েফ প্রকল্পের আওতায় মহান বিজয় দিবস উদযাপন ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির লক্ষে বই বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে মঠবাড়িয়া হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ-উল-হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী সেখ, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল¬া ও প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।
Please follow and like us:
« মংলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) তেজদাসকাঠী কলেজে বিজয় দিবস পালিত »
